Header Ads

হাফেয মাওলানা আব্দুল জব্বার শেখ


হাফেয মাওলানা আব্দুল জব্বার শেখ



বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব জনাব হাফেয মাওলানা আব্দুল জব্বার শেখ ১৯৮৯ সনে সিরাজগঞ্জ সদর উপজেলাধীন চরহরিপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর সম্মানিত পিতার নাম জনাব মো: সুলাইমান শেখ, তিনি বিগত ২০০৪ ইং সনে ইন্তেকাল করেন এবং তাঁর মুহতারামা আম্মা মোছা: সোখিনা বেগম (মৃত ২০১৯)।  মাওলানা আব্দুল জব্বার শেখ সাহেবের বড় ভাই হাফেয মাওলানা আবদুল মালেক সাহেব ‘মুছলিহীন’ সিরজাগঞ্জ জেলা শাখার একজন সদস্য।

মাওলানা আব্দুল জব্বার শেখ সাহেবের প্রাথমিক শিক্ষা স্কুলে শুরু হলেও তৃতীয় শ্রেণি সমাপ্ত করে তিনি মাদরাসায় অধ্যয়ন শুরু করেন। ২০০১ সনে তিনি পবিত্র কুরআন হিফয সম্পন্ন করেন। তিনি ২০০৯ সনে সিরাজগঞ্জ জেলার ইসলাম নগর দারুস সুন্নাহ  ফাযিল মাদরাসা থেকে দাখিল উত্তীর্ণ হন । অত:পর ২০১১ সনে সিরাজগঞ্জ জেলার হাজি আহমাদ আলি আলিয়া কামিল মাদরাসা থেকে আলিম উত্তীর্ণ হন। ফলাফল দাখিলে জিপিএ এ গ্রেড এবং আলিমে এ+।

তিনি কওমী ধারায় লেখা-পড়া করেন এবং ঢাকার ঐতিহ্যবাহী জামেউল উলুম মাদরাসায় দাওরায়ে হাদীস সম্পন্ন করেন । বাংলাদেশ কওমী মাদরাসা বোর্ডের অধীন ‘তাকমিল’ পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

পরবর্তীতে তিনি ২০১২ সনে ‘ইফতা’ সম্পন্ন করেন এবং মেধা তালিকায় ১ম শ্রেণি প্রাপ্ত হন।

হাফেয ও আলেমে দ্বীন হওয়ার পাশাপাশি তিনি একজন হোমিও চিকিৎসক। তিনি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে ২০১৮ সনে ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিকেল এন্ড সার্জারি) ডিগ্রি লাভ করেন।



মাওলানা আব্দুল জব্বার শেখ সাহেব অত্যন্ত জ্ঞান-পিপাসু ব্যক্তি। লেখা-পড়ায়ই তার ধ্যান-জ্ঞান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ’ বিভাগ থেকে ২০১৫ সনে অনার্স এবং ২০১৬ সনে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। সম্মিলিত মেধা তালিকায় অনার্সে ১ম শ্রেণিতে তৃতীয় এবং মাস্টার্স পরীক্ষায় তিনি ১ম শ্রেণিতে ২য় স্থান অর্জণ করেন।

ছাত্র জীবনে তিনি বাংলাদেশ রোভার স্কাউট এবং বিএনসিসি-র সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও ইবি-ছাত্র সংগঠন ‘তারুণ্য’-র সমজকল্যান সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবে সমাজ সেবা মূলক বিশেষ দায়িত্ব পালন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় ও মাদরাসা ছাত্রদের প্রতিনিধিত্বশীল সংগঠন ‘বাংলাদেশ জমিয়তে তলাবায়ে আরাবিয়া” কর্তৃক পরিচালিত ‘দিগন্ত কোচিং সেন্টারে’ একইসাথে শিক্ষক ও সহকারী পরিচালক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।



ভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে তিনি দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘শাহীন শিক্ষা পরিবারে’ খন্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্বপালন করেন এবং ঝিনাইদহ শহরের ঐতিহ্যবাহী ‘বাইতুল আমান জামে মসজিদে’ খতিব হিসেবে দীর্ঘ ৪ বছর দায়িত্ব পালন করেন। তার একটি বিশেষ অর্জন হলো আল্লাহর রহমতে তিনি ২০০১ সন থেকে চলতি বছর পর্যন্ত রমযান মাসে হাফেযে কুরআন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ মসজিদসহ দেশের উল্লেখযোগ্য মসজিদে খতম তারাবীহ পড়াচ্ছেন।

ভার্সিটির-শিক্ষাজীবন শেষ করেই ঢাকা উত্তরার মামস এম এ আউয়াল মডেল কলেজে প্রভাষক হিসেবে ১ বছর দায়িত্ব পালন করেন।

মিডিয়ায় পথচলা শুরু হয় ২০১৩ ইং থেকে, রেডিও ঝিনুক ৯৯.২ এফএম এর মাধ্যমে। দীর্ঘ পাঁচ বছর ইসলামিক প্রোগ্রামের আলোচক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিগত ২০১৯ সনের ১৮ ই জুন থেকে তিনি এটিআর.টিভি-র এসিসট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। ‘সত্য প্রবর্তনে ঐক্য’ এই শ্লোগানকে সামনে রেখে তিনি দ্বীনের একজন দাঈ হিসেবে ভবিষ্যতে মিডিয়া জগতে গুরুত্বপূণ ভূমিকা পালন করতে আগ্রহী ।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। আমি তার সার্বিক সাফল্য কামনা করি।







কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.